দেশ রূপান্তরকে তারেক রহমান

নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দেশ রূপান্তরের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, একদিন পর নির্বাচন। সারাদেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।