ঢাকা ব্যাংক আনন্দ-আলো সাহিত্য পুরস্কার পেলেন জনপ্রিয় কথাশিল্পী সাদাত হোসাইন। আলোচিত উপন্যাস ‘শঙ্খচূড়’-এর জন্য এ পুরস্কার পেলেন তিনি। গতকাল মঙ্গলবার চ্যানেল আই স্টুডিওতে এক অনুষ্ঠানে পুরস্কারটি প্রদান করা হয়। ঢাকা ব্যাংকের সহযোগিতায় পাক্ষিক আনন্দ আলো এই পুরস্কারের আয়োজন করেছে।
‘শঙ্খচূড়’ উপন্যাসটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। দুই খ-ে রচিত বিস্তৃত ক্যানভাসের ‘শঙ্খচূড়’ কোনো ঐতিহাসিক উপন্যাস নয়, বরং ইতিহাসের ছায়ায় বেড়ে উঠেছে এই ফিকশন।
আরও যারা সাহিত্যের বিভিন্ন শাখায় এ পুরস্কার পেলেন তারা হলেনÑ আবদুল হাই সিকদার, আমীরুল ইসলাম, মাহবুবা চৌধুরী, মাহবুব আজীজ ও শানারেই দেবী শানু।