জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতৃত্ব নির্বাচনী পরিস্থিতি, গণভোট ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন বলে নেতাদের সূত্রে জানা গেছে।