রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান তিনি।

এর আগে মঙ্গলবার জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন রিজভী।

রিজভী আহমেদ বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করেছিলেন।