বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামীর এক কর্মীকে হাতেনাতে ধরা হয়েছে। পরে ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেছেন লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন আরিফুর রহমান।
সাজাপ্রাপ্ত ব্যক্তি হাবিবুর রহমান (৬৩)। এসময় তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়েছে। প্রতি খামে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা জব্দ করা হয়। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।