কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনৈতিক মহলের শঙ্কা দূর করে অবশেষে বহুল প্রত্যাশিত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রাজধানীতে নিরবচ্ছিন্ন চলা এই ভোটগ্রহণের মাঝে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। ইতোমধ্যে কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন তিনি।

কেন্দ্রে প্রবেশ করতেই হামলার শিকার হন বলে অভিযোগ জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই।

পরে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় সেনা সদস্যরা।