ঠাকুরগাঁওয়ে-৩ আসনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা কার্যক্রম।  
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ দিনব্যাপী নির্বিঘ্নে সম্পন্ন হয়। পরে বিকাল সাড়ে ৪টার পরপরই কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ব্যালট গণনা। 

জেলার তিনটি আসনে এবার ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা: ১২ লাখ ১৫ হাজার ৮০৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ১৪ হাজার ৯৮৬ জন এবং মহিলা ভোটার ৬ লাখ ৮১৪ জন।