রাজধানীতে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

সাংবাদিক না হয়েও সাংবাদিকের পরিচয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করায় শফিউল আজম নামের এক ব্যক্তির কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকার মেট্রোপলিটন আদালত। জানা যায় অভিযুক্ত ওই ব্যক্তির পিতার নাম ফারুক আহমেদ চৌধুরী। শফিউল আজম নির্বাচন চলাকালে দনিয়ার ঢাকা ৪ এর ব্রাইট স্কুল এন্ড কলেজের কেন্দ্রে প্রবেশ করে ঘোরাফেরা করছিলেন। আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তার সাংবাদিকতার কোন পরিচয়পত্র নেই। তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন। স্বাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ আমলে নিয়ে ওই ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা তিথি এ বিচার কার্য পরিচালনা করেন।