ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ আসনে (সন্দ্বীপ উপজেলা) বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মোস্তফা কামাল পাশা। তিনি পেয়েছেন ৭১ হাজার ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন পেয়েছেন ৩৬ হাজার ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
এ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ৭২০ ও নারী ভোটার ১ লাখ ২৫ হাজার ৭৬৩ জন।