সিলেট-৪ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির আরিফুল

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। মোট ১৭২ ভোটকেন্দ্রে জামায়াত প্রার্থীর চেয়ে লক্ষাধিক ভোট বেশি পেয়ে তিনি জয়ী হয়েছেন।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপির আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট। জামায়াত প্রার্থীর চেয়ে ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোট বেশি পেয়েছেন আরিফুল হক চৌধুরী।