বাঁশখালীতে জামায়াত প্রার্থী জহিরুল ইসলাম বিজয়ী

চট্টগ্রামের বাঁশখালী আসনে বৃহস্পতিবার রাতের সর্বশেষ প্রশাসনের তথ্য মতে ১১ দলীয় তথা জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) বেসরকারিভাবে নির্বা‌চিত হয়েছে। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণাকালে এ তথ্য পাওয়া যায়।

বাঁশখালীতে প্রশাসনের দেওয়া তথ্য মতে মোট প্রদত্ত ভোট ২ লাখ ৩৬ হাজার ৯৫৮ ভোট, তার মধ্যে বাতিল হয় ৪ হাজার ৫৫৬ ভোট। এর মধ্যে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) ৮৯ হাজার ৯৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৮২ হাজার ২৩৭ ভোট। তার চেয়ে ৭ হাজার ৭২৩ ভোট বেশি পায় জামায়াত তথা ১১ দলীয় প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল প্রতীক) ৫৫ হাজার ৭১ ভোট ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ রুহুল্লাহ তালুকদার (হাতপাখা প্রতীক) ৩ হাজার ৯৭৮ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আবদুল মালেক আশরাফী (চেয়ার প্রতীক) ৮১১ ভোট, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আরিফুল হক তায়েফ (ট্রাক প্রতীক) ২৪১ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এহছানুল হক (হারিকেল প্রতীক) ১০৪ ভোট পেয়েছেন।

এদিকে প্রবাসীদের দেওয়া পোস্টাল ব্যালটে দেওয়া ৪ হাজার ৭৬৬টি ভোটের মধ্যে বাতিল হয়েছে ১৫৮টি। এতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) ৩ হাজার ২০৭ ভোট, বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ প্রতীক) ৮৬৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল প্রতীক) ৪২১ ভোট, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আরিফুল হক তায়েফ (ট্রাক প্রতীক) ২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ রুহুল্লাহ তালুকদার (হাতপাখা প্রতীক) ৭৬ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আবদুল মালেক আশরাফী (চেয়ার প্রতীক) ৩৩ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এহছানুল হক (হারিকেল প্রতীক) ১ ভোট পেয়েছেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম এক প্রতিক্রিয়ায় শান্তিপূর্ণ ও সুষ্টভাবে ভোট সম্প্রদানের জন্য নির্বাচনে দায়িত্বরত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি নির্বাচনের ফলাফল মেনে নিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।