গাইবান্ধার চারটিতে জামায়াত, একটিতে বিএনপির জয়

গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে চারটিতে জামায়াত ও একটিতে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রাত আড়াইটার দিকে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিস মাসুদুর রহমাস মোল্লা এই ফলাফল ঘোষণা করেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতের দাড়িপাল্লার প্রার্থী মো মাজেদুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জিয়াউর রহমান পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭।

গাইবান্ধা-২ (সদর) আসনের দাড়িপাল্লার প্রার্থী আব্দুল করিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৯২ হাজার ৮৯০ ভোট।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আবুল কাওছার মোহাম্মাদ নজরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ মইনুল সাদিক ১ লাখ ৩৯ হাজার ৮৬৪ ।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী শামীম কায়সার লিংকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাড়িপাল্লার প্রার্থী মো.আব্দুর রহিম সরকার। তিনি পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৭৩৮।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জামায়াতের দাড়িপাল্লার প্রার্থী মো আব্দুল ওয়ারেছ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ২৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার। তিনি পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট।