জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুরের চার আসনে প্রাথমিক বেসরকারি ফলাফল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে স্পষ্ট সমর্থন দেখা গেলেও না ভোটের পক্ষে সমর্থন ছিল কম। চার আসনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে পাঠানো প্রাথমিক ফলাফলে ‘হ্যাঁ’এর পক্ষে সমর্থন দিয়েছেন ভোটাররা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন করে রাতে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় ‘হ্যাঁ’ভোটের পক্ষেই রায় দিয়েছেন চার আসনের ভোটাররা।
ফলাফল অনুযায়ী, ফরিদপুর-১ এ মোট ভোটার ৫ লাখ ১০ হাজার ৫৪০। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮৫ হাজার ৪২৩টি এবং ‘না’ ভোট ১ লাখ ১২ হাজার ৮০৩। মোট বৈধ ভোট ২ লাখ ৯৮ হাজার ২২৬। বাতিল ভোট রয়েছে ২৭ হাজারের বেশি।
ফরিদপুর-২ এ মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ৪১। এখানে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে এক লাখ ২৫ হাজার ৩৪ এবং ‘না’ ভোট ৬৭ হাজার ৮টি। মোট বৈধ ভোট ১ লাখ ৯২ হাজার ৪২। বাতিল ভোট ২৬ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়।
ফরিদপুর-৩ এ মোট ভোটার ৪ লাখ ৩২ হাজার ৬২১। এ আসনে ‘হ্যাঁ’ ভোট এক লাখ ৭৯ হাজার ৫০ এবং ‘না’ ভোট ৮০ হাজার ৫৩৭। মোট বৈধ ভোট ২ লাখ ৫৯ হাজার ৫৮৭। বাতিল ভোট ২৪ হাজার ৫৭২।
ফরিদপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ৭০৬। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ১০২টি এবং ‘না’ ভোট এক লাখ ১১ হাজার ৯০টি। মোট বৈধ ভোট দুই লাখ ৫৪ হাজার ১৯২। বাতিল ভোট ২৬ হাজার ৮৫৪। এ জেলার চার আসনের কোথাও ভোটগ্রহণ স্থগিত হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এগুলো প্রাথমিক বেসরকারি ফলাফল; যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফল গেজেট আকারে প্রকাশ করা হবে।