জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ‘হ্যাঁ’ভোট বিশাল ব্যবধানে জয় পেয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৭৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৬৪৩, পুরুষ ১ লাখ ৭৭ হাজার ৯৭ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।
ফলাফল অনুযায়ী, ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়েছে এক লাখ ১৪ হাজার ৬০৬। ‘না’এর পক্ষে ভোট পড়েছে ৪৬ হাজার ২৮ ভোট। প্রদত্ত মোট ভোটের সংখ্যা এক লাখ ৯২ হাজার ৩২২। গণভোটের বাতিল সংখ্যা ৩১ হাজার ৬৮৮। ফলে ৬৮ হাজার ৫৭৮ ভোটের বিশাল ব্যবধানে ময়মনসিংহের এই আসনে গণভোটে ‘হ্যাঁ জয়লাভ করেছে। আসনটিতে গণভোটে ভোট পড়ার হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ।