জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় চার আসনে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতার।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ২৮ হাজার ৪০৪ এবং ‘না’ ভোট ১ লাখ ২১ হাজার ২৫৬ট। মোট ভোট পড়েছে ৭৫ দশমিক ৬৪ শতাংশ।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা দুই লাখ ৯২ হাজার ৮২৮ এবং ‘না’ ভোটের পড়েছে ৮৬ হাজার ৬১৯টি। মোট ভোট কাস্ট হয়েছে ৭৩ দশমিক ৭৯ শতাংশ ।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে গণভোটে ২ লাখ ৩২ হাজার ৯২৫টি ‘হ্যাঁ’তে পড়েছে এবং ‘না’তে পড়েছে ১ লাখ ৪ হাজার ৮৮৩টি। মোট ৭০ দশমিক ৯৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৭৪১টি এবং ‘না’ ভোট ৬০ হাজার ৭৭৯টি। মোট ৬৭ দশমিক ৭৬ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছন।