নির্বাচনের পরদিনও ইসি ভবনে নিরাপত্তা জোরদার

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জাতীয় সংসদ নির্বাচনের পরের দিনও নির্বাচন কমিশন (ইসি) ভবনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে পুলিশ শক্তভাবে অবস্থান নিয়েছে।

এর আগের দিনে নির্বাচন ঘিরে ‎ভবনের দিকে যাওয়ার প্রতিটি প্রবেশদ্বারে ব্যারিকেড দিয়েছে পুলিশ।

এদিকে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রেখেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও রয়েছে।

জানা গেছে, ইসি কার্যালয় ছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে।