বিজয়ীরা ইসলামিক মূল্যবোধ ধারণ করবে, এটাই প্রত্যাশা: আজহারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এবং বিজিত উভয় পক্ষকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে করা পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

আজহারী উল্লেখ করেন, ‘নির্বাচনে বিজয়ী এবং বিজিত— উভয় পক্ষকে অভিনন্দন। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের শক্তি বিভাজনে নয়, ঐক্যে।

তিনি আরও উল্লেখ করেন, যাদের কাঁধে ইতিমধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে, তারা ইসলামিক মূল্যবোধকে ধারণ করে— ন্যায়, ইনসাফ এবং সুশাসনের বাংলাদেশ উপহার দেবেন, সেই প্রত্যাশা রাখি।