সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও দলের ভবিষ্যৎ অবস্থান নির্ধারণে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আজ রাত ১০টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ মোট ছয়জন প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে দলের আরেক আলোচিত নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বেশ কয়েকজন প্রার্থী পরাজয় বরণ করেছেন।

আসন্ন সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল, জোট রাজনীতি ও দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরবেন তারা।