গণঅধিকার পরিষদের সদ্য বিজয়ী সংসদ সদস্য নুরুল হক নুর জরুরি কাজে হেলিকপ্টারে ঢাকায় ফিরেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় পটুয়াখালীর গলাচিপা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও দুই সন্তান। তাকে বিদায় জানাতে হেলিপ্যাড মাঠে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের সদস্যসচিব জাকির মুন্সিসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনের এক দিন পরেই নুরুল হক নুরের ঢাকা যাওয়ার কারণ জানতে চাইলে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবু নাইম জানান, দলীয় কাজে জরুরিভাবে ঢাকা যেতে হচ্ছে তাকে। এ ছাড়া তার ব্যক্তিগত কিছু কাজও আছে। আর নির্বাচনের কারণে দীর্ঘদিন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যক্রম বিঘ্নিত হওয়ায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানান তিনি।