দেশ রূপান্তরের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ অফিসার শামীমা আক্তারের মা হালিমা খাতুন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঢাকার শেরেবাংলা নগরে হৃদরোগ ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কয়েকদিন আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
পরিবার সূত্র জানায়, শনিবার বাদ মাগরিব শাহজাহানপুর রেলওয়ে বায়তুল মদিনা জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শামীমা আক্তারের পৈতিক বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষ পারিবারিক কবস্থানে তাকে দাফন করা হবে।
হালিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশ রূপান্তর পরিবার।