‘মায়া কি কাটছে?’ ভালোবাসা দিবসে নারীকে ওসি

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতর্কা (ওসি) মোল্লা খালিদ হোসেনের সঙ্গে এক নারীর মোবাইল ফোনের কথোপকথন ভাইরাল হয়েছে। বিষয়টি নগরজুড়ে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়ে যায়। অডিও রেকর্ডটিতে তাদের ভালবাসা নিয়ে কথোপকথনে বলতে শুনা যায়।

ওসি: মায়া কি কাটছে?

নারী: স্যার মায়া কি এত সহজে কাটা যায়?

ওসি: আরে আল্লাহ যে তোমারে এভাবে এত বেশি বলতেছে…বিশ্বাস করতেছ না। বিকাশে টাকা পাঠাও। এ মায়া এ কোন ধরণের মায়া।

নারী: ভালোবাসাতো এমনই অদ্ভুতই হয় না?

ওসি: ও তাই নাকি। দেহি ভালোবাসা কতদুর থাকে? কত ভালোবাসা আছে দেহি না আমরা একটু ছাইবানি। অনেক ভালোবাসা আছে তোমার কাছে তাই না? ওহান থেকে আমাকে এক কেজি দিও ভালোবাসা। নাকি সব দিয়ে দিছো…অ্যা।

নারী: জানি না।

ওসি: জানো না, আচ্ছা ঠিক আছে। দেখি আছে কিনা আর ভালোবাসা।

এ ব্যাপারে ওসি মোল্লা খালিদ হোসেন বলেন, একটি অসহায় নারীর সঙ্গে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক থাকায় মেয়েটি প্রতারিত হওয়ায় থানায় মামলা দিতে এসেছিল। বিষয়টি সত্য মিথ্যা যাচাই করতে অনেকের সামনে মেয়েটির সঙ্গে কথাবার্তা হয়। পাশে থেকে জনৈক সাংবাদিক কথাবার্তা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। তিনি আরও বলেন মেয়েটির সঙ্গে দুষ্টুমি করে এভাবে কথা বলা আমার ঠিক হয়নি।