ব্যানার সরাতে নিজেই মাঠে নামলেন জামায়াত আমির

ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) বিভিন্ন এলাকা থেকে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে নিয়েছে জামায়াতে ইসলামী। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজ হাতে একটি ব্যানার খুলে এই কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এদিন দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতে জামায়াত আমিরের নেতৃত্বে ঢাকা-১৫ আসন এলাকায় (মিরপুর-কাফরুল) নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পান ডা. শফিকুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এ আসনে ৮৫ হাজার ১৩১ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান মিল্টন পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। সেই হিসাবে প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে জয় পান জামায়াত আমির।