টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা আমজাদ আলীর ছেলে ভ্যানচালক আমির আলী (৪০) এবং একই এলাকার মান্নানের ছেলে মো. শরীফ উদ্দিন (৪১)।
বিষয়টি যমুনা সেতু পূর্ব থানার এস আই শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাসটি যমুনা সেতু থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় একটি ভ্যান সড়ক পারাপারের সময় প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৪ জন আহত হয়। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হলে, নেয়ার পথে তার মৃত্যু হয়।