চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীলে পারিবারিক বিরোধের জের ফাতেমা বেগম (২১) নামে এক সন্তানের জননী আত্নহত্যা করেছে। রবিবার সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা হয়েছে।
ঘটনার ব্যাপারে ও স্থানীয় থানা সুত্রে জানা যায়, বাঁশখালীর শেখেরখীলের ৮নং ওয়ার্ডের মো. এরফানুল হকের কন্যা ফাতেমা বেগম একই এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে নেজাম উদ্দিনের সঙ্গে সর্ম্পকের জেরে গর্ভবর্তী হলে পারিবারিকভাবে মেনে না নেওয়াতে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করা হয়। এ মামলার পর থেকে নানাভাবে হুমকি দমকি দিতে থাকে।
এরই মধ্যে গত ২৭ জানুয়ারি ফাতেমা একটি সন্তান জন্ম গ্রহন করে। নানাভাবে হুমকি দেওয়াতে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ ঘটনায় নিহতের বোন জোবাইদা নাহার রিকু বাদী হয়ে বাঁশখালী থানায় একটি আত্মহত্যার প্ররোচনায় মামলা করে বলে জানান বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধংশু শেখর হালদার। অপরদিকে সন্তানের ডিএনএ পরীক্ষার পর আগের মামলাটিও পিআইবির কাছে তদন্তাধীন বলে জানা যায়।