আমাদের কৃষি খাত দেশের অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক স্থিতিশীলতা এবং মানুষের জীবনযাত্রার মূল ভিত্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে কৃষি দেশের প্রাণ হিসেবে কাজ করছে, যেখানে উৎপাদন, কর্মসংস্থান এবং খাদ্যনিরাপত্তার সঙ্গে প্রত্যেক মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। যদিও শিল্প ও সেবা খাতের বৃদ্ধির কারণে, কৃষির অর্থনৈতিক অবদান ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আমরা চাই এমন একজন কৃষিমন্ত্রী, যিনি শুধু নীতি প্রণয়ন করবেন না বরং কৃষক, প্রযুক্তি, বাজার, গবেষণা এবং জলবায়ুসংক্রান্ত দিকগুলোকে সমন্বয় করে একটি টেকসই, আধুনিক এবং বিজ্ঞানভিত্তিক কৃষি খাতের দিকে নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে কৃষি খাত হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, দারিদ্র্য হ্রাস, প্রযুক্তিনির্ভর এবং কৃষককেন্দ্রিক। প্রযুক্তি, যান্ত্রিকীকরণ, ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা, বাজার সংযোগ, কৃষি গবেষণা এবং উচ্চশিক্ষা ব্যবস্থা যদি আরও শক্তিশালী করা যায়, তবে কৃষি খাতকে শুধু চ্যালেঞ্জ থেকে মুক্তি দেওয়া না, বরং এটি শক্তিশালী, টেকসই এবং বৈজ্ঞানিক ভিত্তিক খাতে রূপান্তর করা সম্ভব হবে। একজন আদর্শ কৃষিমন্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো দূরদর্শিতা। তিনি দেশের দীর্ঘমেয়াদি কৃষি উন্নয়নের কৌশল এবং খাদ্যনিরাপত্তার জন্য দৃঢ় নীতি প্রণয়নে সক্ষম হবেন। নীতি প্রণয়নের পাশাপাশি তিনি আধুনিক প্রযুক্তি এবং গবেষণার সঙ্গে সমন্বয় করে কৃষি খাতকে সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদনশীলতা অর্জনে সক্ষম করবেন। তিনি এমন নীতি গ্রহণ করবেন, যা প্রিসিশন কৃষি, ডিজিটাল কৃষি, agro-processing industry এবং কৃষিভিত্তিক শিল্পকে একত্রিত করবে। প্রযুক্তি ও উদ্ভাবনে নেতৃত্বদান একজন কৃষিমন্ত্রীর অপরিহার্য গুণ। প্রিসিশন (সুনির্দিষ্ট) কৃষি বাPrecision Agriculture, IoT সেন্সর, ড্রোন,GIS ও স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে তিনি ফসলের স্বাস্থ্য, মাটির আর্দ্রতা, সার ও সেচ ব্যবস্থাপনায় বৈজ্ঞানিকভাবে সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি প্রবর্তন করবেন। কৃষকদের জন্য এটি রোগ ও কীটনাশকের যথাযথ ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খরচ কমানোর সুযোগ দেবে। কৃষি যান্ত্রিকীকরণ এবং স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থার প্রসার শ্রমনির্ভরতা কমাবে, সময়মতো ফসল উৎপাদন নিশ্চিত করবে এবং ক্ষয় কমাবে। এ ধরনের প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে সরকারি সাবসিডি, প্রশিক্ষণ কর্মসূচি এবং public-private partnership নিশ্চিত করতে হবে।
ডিজিটাল কৃষি এবং তথ্যভিত্তিক বাজার ব্যবস্থার প্রসার একজন কৃষিমন্ত্রীর দৃষ্টিকোণে অপরিহার্য। মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষক রোগ, সার, বীজ, আবহাওয়া এবং বাজারমূল্য সম্পর্কে রিয়েল-টাইম তথ্য পাবে। আধুনিক বাজার ব্যবস্থাপনা কৃষকদের সরাসরি শিল্প এবং ক্রেতার সঙ্গে সংযুক্ত করে, যা পরিবহন খরচ কমায় এবং ন্যায্যমূল্য নিশ্চিত করে। প্রযুক্তি গ্রহণের মাধ্যমে কৃষক সঠিক সময়ে ফসল রোপণ ও সংগ্রহ করতে সক্ষম হবেন এবং ফসলের ক্ষতি ও আর্থিক ঝুঁকি কমবে। কৃষিঋণ ও আর্থিক সহায়তা প্রদানের নীতির ক্ষেত্রে একজন কৃষিমন্ত্রীর ভূমিকা অপরিহার্য। সহজ শর্তে ক্ষুদ্র ও মাঝারি কৃষকের মাঝে ঋণ প্রদান সুবিধা, মাইক্রোফাইন্যান্স, crop insurance এবং agro-venture capital ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যা কৃষকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং প্রযুক্তি ও আধুনিক যন্ত্রে বিনিয়োগে উৎসাহিত করবে। আর্থিক সহায়তা কৃষকের আয় বৃদ্ধি করবে, উৎপাদন খরচ কমাবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। কৃষিবাজার ও অর্থনীতি সমন্বয় একজন কৃষিমন্ত্রীর আরেকটি প্রধান দায়িত্ব। কৃষিভিত্তিক শিল্প, বাজার এবং সরবরাহ চেইন উন্নয়ন দেশের কৃষি খাতকে শক্তিশালী করে। Agro-processing industries যেমন খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তেল, ডাল এবং নিরামিষ খাদ্য উৎপাদন কৃষকদের সরাসরি শিল্প ও বাজারের সঙ্গে সংযুক্ত করে। | Cold storage Ges warehouse network উন্নয়ন ফসল সংরক্ষণ, মূল্যমান নিশ্চিতকরণ এবং বাজার সংযোগে সহায়তা করে। ডিজিটাল বাজার ব্যবস্থা সরাসরি কৃষক থেকে শিল্প এবং খুচরা ক্রেতা পর্যন্ত স্বচ্ছতা প্রদান করে, যা খাদ্যনিরাপত্তা এবং টেকসই উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একজন আদর্শ কৃষিমন্ত্রী কৃষি শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের গুরুত্ব সম্পর্কে অবগত হতে হবে। কৃষি বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট এবং গবেষণা কেন্দ্রগুলোর সঙ্গে সমন্বয় করে তিনি নতুন ফসলের জাত, রোগ প্রতিরোধ প্রযুক্তি এবং আধুনিক যান্ত্রিকীকরণে উদ্ভাবন নিশ্চিত করবেন। Field-based research collaboration-এর মাধ্যমে কৃষক ও বিজ্ঞানীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হবে, যা নতুন উদ্ভাবনকে বাস্তবায়নে দ্রুততা প্রদান করবে। শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে কৃষক নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী হবেন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন সম্পর্কে কৃষিমন্ত্রীর নীতি সংযুক্ত থাকতে হবে। বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বন্যা, খরা, ঝড় এবং সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিদিন লড়াই করে। একজন আদর্শ মন্ত্রী climate-resilient agriculture বা জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি, পরিবেশবান্ধব সার এবং মাটির রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবেন। তিনি দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন এবং খাদ্যনিরাপত্তার জন্য পরিবেশ, প্রযুক্তি এবং কৃষককে সমন্বয় করবেন।
একজন আদর্শ কৃমিন্ত্রীর নেতৃত্বের ফলাফল স্পষ্ট। তিনি কৃষি খাতকে এমনভাবে পরিচালনা করবেন যে, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারিত হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং কৃষকের আয় ও জীবনমান উন্নত হবে। দারিদ্র্য হ্রাস এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত হবে। প্রযুক্তি, গবেষণা, শিক্ষা এবং বাজার সংযোগের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিকমানের কৃষি খাত গড়ে তুলবে। বাস্তবায়ন কাঠামোতে তিনটি পর্যায়ের সময়সীমা থাকা গুরুত্বপূর্ণ। প্রথম পর্যায়ে (২০২৫-২০২৭) ডিজিটাল কৃষি এবং Precision Agriculture পাইলট প্রকল্প, Micro-credit ও Crop insurance কার্যকর করা এবং Training Centres স্থাপন করা। মধ্যম পর্যায়ে (২০২৮-২০৩১) Agro-industry linkage কার্যকর করা, Cold storage এবং warehouse network তৈরি এবং সব chanized agriculture সম্প্রসারণ করা। দীর্ঘমেয়াদে পুরো দেশের জন্য Smart Agriculture বাস্তবায়ন, , export-oriented agro-products value chain তৈরি এবং climate-adaptive farming ecosystem গড়ে তোলা। আগামীর প্রধানমন্ত্রী উপরোক্ত বিষয়গুলো প্রযুক্তিনির্ভর রূপান্তর, কৃষক কল্যাণ, বাজার সংস্কার, গবেষণা-সমন্বয়, জলবায়ু সহনশীলতা এবং দীর্ঘমেয়াদি খাদ্যনিরাপত্তা গভীরভাবে বিবেচনা করে এমন একজন কৃষিমন্ত্রী নির্বাচিত করবেন, যিনি প্রমাণিত দক্ষতা, সততা, নীতি-দৃঢ়তা এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কৃষি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন।
লেখক : প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক এলএসটিডি প্রকল্প বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট