যশোর-কুষ্টিয়ার ১৭ এমপিকে সংবর্ধনা জামায়াতের

জাতীয় সংসদ নির্বাচনে যশোর-কুষ্টিয়ায় বিজয়ী ১৭ সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রবিবার যশোর জেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন।

মোবারক হোসেন বলেন, জনগণের রায় একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করা প্রতিটি বিজয়ী সংসদ সদস্যের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। নির্বাচনে যারা বিজয়ী হতে পারেননি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংবর্ধনা পাওয়া সংসদ সদস্যরা হলেন, আব্দুল গফুর (কুষ্টিয়া-২), মুফতি আমীর হামজা (কুষ্টিয়া-৩), মাওলানা আফজাল হোসেন (কুষ্টিয়া-৪), মাওলানা তাজ উদ্দীন খান (মেহেরপুর-১), মাওলানা নাজমুল হুদা (মেহেরপুর-২), অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল (চুয়াডাঙ্গা-১), অ্যাডভোকেট রুহুল আমীন (চুয়াডাঙ্গা-২), অধ্যাপক আলী আজম মো. আকর (ঝিনাইদহ-২), অধ্যাপক মতিয়ার রহমান (ঝিনাইদহ-৩), আবু তালেব (ঝিনাইদহ-৪), অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু (নড়াইল-২), মাওলানা আজিজুর রহমান (যশোর-১), ডা. মসলেহ উদ্দিন ফরিদ (যশোর-২), অধ্যাপক গোলাম রসূল (যশোর-৪), অ্যাডভোকেট গাজী এনামুল হক (যশোর-৫) ও অধ্যাপক মুক্তার আলী (যশোর-৬)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, অঞ্চল টিম সদস্য আলী মহসিন, আব্দুল মতিন, মাওলানা আশেক এলাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।