ডা. বাবরকে ‘স্বাস্থ্য প্রতিমন্ত্রী’ দেখতে চায় গোপালগঞ্জবাসী

আওয়ামী লীগের দুর্গ খ্যাত গোপালগঞ্জ-২ আসন। যেখানে এক সময় বিএনপির রাজনীতি করা ছিল জীবনের চরম ঝুঁকি, সেখানে এক সাহসী নেতা ডা. কে এম বাবর। তাই আগামীতে তাকে ‘স্বাস্থ্য প্রতিমন্ত্রী’ হিসেবে দেখতে চায় মুক্তিযোদ্ধাসহ জেলাবাসী।

গোপালগঞ্জের রাজনীতিতে মুক্তিযোদ্ধাদের প্রভাব অত্যন্ত গভীর। দীর্ঘ কাল পর তারা এমন একজন সজ্জন ও সৎ নেতৃত্ব খুঁজে পেয়েছেন, যাকে ঘিরে তারা উন্নয়নের স্বপ্ন দেখছেন।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের মতে, ডা. বাবর কেবল একজন বড় রাজনৈতিক নেতাই নন, তিনি একজন দেশপ্রেমিক ও স্বচ্ছ ভাবমূর্তির মানুষ। তারা মনে করেন, গোপালগঞ্জের অবহেলিত স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন এবং সুশাসন নিশ্চিত করতে ডা. বাবরের মতো একজন সৎ ব্যক্তিকে মন্ত্রিসভায় (প্রতিমন্ত্রী হিসেবে) অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।

এ নিয়ে গোপালগঞ্জ-২ আসনের সাধারণ মানুষ ও বীর মুক্তিযোদ্ধারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন। তারা বলছেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে প্রতিকূল পরিবেশে দলের পতাকা উঁচিয়ে রাখা এবং তৃণমূলকে সুসংগঠিত করার পুরস্কার হিসেবে ডা.বাবরকে উপযুক্ত মূল্যায়ন করা হোক।

একজন দক্ষ ও জনবান্ধব চিকিৎসক হিসেবে তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলে তা কেবল গোপালগঞ্জের জন্য নয়, বরং পুরো বাংলাদেশের স্বাস্থ্য খাতের সংস্কারে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন তারা।=