রাজবাড়ীর বালিয়াকান্দিতে অজ্ঞাত গাড়িচাপায় মোশারফ নামে এক ব্যাটারিচালিত অটোভ্যানচালক নিহত হয়েছে। উপজেলার রাজবাড়ী বালিয়াকান্দি সড়কের গণপত্যা এলাকায় রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যানচালক মোশারফ (৪০) একই উপজেলার বারতা পুকুর চালা গ্রামের বাতেন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, রবিবার রাতে কাজ শেষে মোশারফ গণপত্যা এলাকা দিযে অটোভ্যান নিয়ে বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত গাড়িচাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে ওই এলাকার লোকজন থানায় খবর পাঠালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।