বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে ছাত্রদল নেতারা এই শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব জাতির জন্য নতুন প্রত্যাশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তার সুদৃঢ় দিকনির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নেতারা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। পরে তার নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদও শপথ নেবে।