জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় এনসিপির প্রতিনিধিদল 

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।

আজ সোমবার সন্ধ্যা ছয়টায় এনসিপির নেতারা যমুনায় প্রবেশ করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আছেন দলটির কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও জহিরুল ইসলাম মূসা।