কারওয়ান বাজারে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর কারওয়ান বাজার এসএ পরিবহনের পাশের একটি গ্যারেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১ টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।