গেম আসক্তি কমাতে ফোন সেটিংস বদলান

অনলাইন গেমের প্রতি শিশু ও বয়স্কদের আসক্তি অনেক। ফলে দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো এখন সাধারণ বিষয়। পরিমিত গেম খেলা বিনোদন বা শেখার মাধ্যম হতে পারে, তবে অতিরিক্ত ব্যবহারে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে। এ ক্ষেত্রে অভিভাবকরা স্মার্টফোনের বিল্ট-ইন নিয়ন্ত্রণ সুবিধা ব্যবহার করে সহজেই গেমের সময় সীমিত করতে পারেন।

আইফোন/আইপ্যাডে থাকা স্ক্রিন টাইম ফিচার এবং অ্যান্ড্রয়েডের ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড পারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে দৈনিক অ্যাপ ব্যবহারের সময় দেখা ও সীমা নির্ধারণ করা যায়। এতে গেম বা বিনোদনমূলক অ্যাপের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া সম্ভব। পাশাপাশি নতুন অ্যাপ ইনস্টল বা অননুমোদিত কেনাকাটা নিয়ন্ত্রণের ব্যবস্থাও রয়েছে।

স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের উপায়

আইফোনের সেটিংস অপশনে যান

স্ক্রিন টাইম চালু করুন

অ্যাপ লিমিট নির্বাচন করুন

গেম বা নির্দিষ্ট অ্যাপ বেছে নিয়ে দৈনিক সময়সীমা সেট করুন

প্রয়োজন হলে ডাউনটাইম ব্যবহার করে নির্দিষ্ট সময়ে সব গেম বন্ধ রাখুন