মঠবাড়িয়ায় ব্যান্ড বাজিয়ে জমি পুনরুদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় দীর্ঘদিনের বিরোধপূর্ণ একটি জমি ব্যান্ডপার্টি বাজিয়ে দখল বুঝে নেওয়ার ঘটনায় জেলাজুরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এনামুল বলেন, পূর্বপুরুষ সূত্রে পাওয়া প্রায় ছয় কাটা জমি দীর্ঘদিন ধরে তারা ভোগ করে আসছিলেন। তার ভাইয়েরা ও তিনি বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের বাসিন্দা বাদশা মাতুব্বর দলবল নিয়ে ওই জমিটি দখলে নেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও বাদশা মাতুব্বর জমিটি নিজের দখলে রাখেন। পরে পূর্বের কাগজপত্র পর্যালোচনা করে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বুধবার দুপুরে ব্যান্ডপার্টি বাজিয়ে ওই জমির দখল পুনরায় বুঝে নেন এমাদুল হক দফাদার ও তার পরিবারের সদস্যরা।

এ ঘটনায় অভিযুক্ত বাদশা মাতুব্বরের বক্তব্য জানতে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।