পেশা বদলাচ্ছেন চমক

কয়েক বছর ধরেই বেছে বেছে কাজ করছেন ছোটপর্দার আলোচিত মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে তিনি তার ব্যস্ততার দৃষ্টি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। ধীরে ধীরে অভিনয়ের চেয়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই বেশি সক্রিয় হচ্ছেন তিনি। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে তিনি শুরু করেছেন ইংরেজি ভাষার বিশেষ ইনফো-ডকুমেন্টারি সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’। বর্তমানে এই সিরিজের দ্বিতীয় মৌসুম চলছে, যার পঞ্চম পর্বে তিনি তুলে ধরেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। এর আগে ইলিশ, কুমিল্লার খাদি, টাঙ্গাইলের চমচম ও লালন মেলার মতো ঐতিহ্যবাহী বিষয়গুলো তার ভিডিওতে উঠে এসেছে। এই মডেল-অভিনেত্রী জানান, এটি কেবল ভ্রমণ ভøগ নয় বরং গভীর গবেষণা ও পরিকল্পনার মাধ্যমে দেশের ইতিহাস তুলে ধরার একটি প্রয়াস।