হিলিতে আমদানি রপ্তানির নতুন সময়সীমা

পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক চলাচলের সময়সীমা দেড় ঘণ্টা কমানো হয়েছে।

গতকাল বুধবার দুপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক পত্রের মাধ্যমে ভারতের হিলি এক্সপোর্টার্স আ্যন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনকে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বিকেল ৫টা পর্যন্ত আমদানি-রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক চলাচল করবে। ঈদের পর পুনরায় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আমদানি-রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক চলাচল করবে বলে পত্রে জানানো হয়।

হিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, ‘ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনায় প্রতিবারের মতো এবারও শুধু রমজান মাসের জন্য দুই দেশের মধ্যে ট্রাক চলাচলের সময়সীমা দেড় ঘণ্টা কমানো হয়েছে।