ব্যাপক আলোচনার পর আজ থেকে স্কুল-কলেজের ছুটি শুরু

পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। ইতোমধ্যে দেশের মাদরাসা ও কলেজগুলোতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই ছুটি কার্যকর হয়েছে। একই দিন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্কুলের ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়।

সংশোধিত তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। এ বছর ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত ২৮ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২৯ মার্চ রোববার থেকে পুনরায় নিয়মিত ক্লাস শুরু হবে।

এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আগের প্রজ্ঞাপন অনুযায়ী, মাদরাসাগুলোতে ১৫ ফেব্রুয়ারি থেকেই ছুটি শুরু হয়েছে। যা চলবে ২৬ মার্চ পর্যন্ত। এসব প্রতিষ্ঠানেও যথারীতি ২৯ মার্চ থেকে ক্লাস শুরু হবে।

এদিকে রমজানের শিক্ষা প্রতিষ্ঠানের  ছুটি নিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। উচ্চ আদালত থেকে এ নিয়ে নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে রোজার সময়সূচি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে ছুটি শুরুর দাবি জানানো হয়। এসব আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে ছুটির সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।