বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা অবস্থান আজ পঞ্চম স্থানে রয়েছে। ১৮৩ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী, ২১১ ও ১৯১ একিউআই স্কোর নিয়ে ভারতের দিল্লি ও কলকাতা প্রথম ও দ্বিতীয়কে অবস্থান করছে। এছাড়া নেপালেন কাঠমুন্ডু ও চীনের হোয়াং শহর যথাক্রমে ১৮৬ ও ১৬৮ একিউআই স্কোর নিয়ে চর্তুথ ও ষষ্ঠ স্থানে রয়েছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।