উত্তরা মোটর্স লিমিটেড সম্প্রতি সফলভাবে আয়োজন করেছে “ফাল্গুনের পিঠা উৎসব ’২৬”। বসন্তের আবহ ও বাঙালির ঐতিহ্যবাহী পিঠার সংস্কৃতিকে উদযাপন করতে আয়োজিত এ উৎসব আনন্দ, রঙ ও স¤প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়।
প্রতিষ্ঠানের সকল কর্মীকে এই উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়, ফলে এটি একটি সর্বজনীন ও অংশগ্রহণমূলক আয়োজনে রূপ নেয়। মোট ১৩টি বিভাগ উৎসবে অংশগ্রহণ করে এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা উপস্থাপন করে তাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে।
অনুষ্ঠানটি যৌথভাবে উদ্বোধন করেন জনাব মতিউর রহমান, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক; জনাব মুজিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক; জনাব হুমায়ুন কবির, পরিচালক ফাইন্যান্স ও অ্যাডমিন; জনাব নাঈমূর রহমান, পরিচালক বিজনেস প্ল্যানিং; এবং জনাব মাশফিকুর রহমান, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান বলেন, এ ধরনের আয়োজন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও দলগত মনোভাব আরও সুদৃঢ় করে। তিনি সকল বিভাগের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
উৎসবজুড়ে ছিল রঙিন স্টল, ঐতিহ্যবাহী সাজসজ্জা এবং প্রাণবন্ত পরিবেশ, যেখানে সবাই বসন্তের আনন্দ উপভোগের পাশাপাশি বিভিন্ন স্বাদের পিঠার আস্বাদন করেন।
ফাল্গুনের পিঠা উৎসব ’২৬ আয়োজনের মাধ্যমে উত্তরা মোটর্স লিমিটেড কর্মীদের সম্পৃক্ততা, ঐক্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, যা কর্মক্ষেত্রের বাইরেও ইতিবাচক সম্পর্ক ও সাংস্কৃতিক চেতনা গড়ে তুলতে সহ