রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড়

পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ সারা দেশের মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। এর মধ্যে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত বড় জামাতগুলোতে সকাল থেকেই মুসল্লিরা উপস্থিত হতে শুরু করেন। নামাজে মসজিদে তিল ধারনের ঠাই ছিল না।

এদিন জুমার নামাজ শেষে দেশ ও মানুষের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা মহান আল্লাহর কাছে জাতি ও সমাজের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। এইভাবে পবিত্র রমজানের প্রথম জুমা দেশের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এক ঐক্যবদ্ধ ও ভক্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।

রহমতের দশকে পড়া এ জুমা মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিকে জুমা—সপ্তাহের শ্রেষ্ঠ দিন; অন্যদিকে রমজান—বরকত, রহমত ও নাজাতের মাস। তাই এ দিনের গুরুত্ব ও ফজিলত বহুগুণ বৃদ্ধি পায়।

বিস্তারিত ভিডিওতে...