শহীদ মিনারে যাবেন বিরোধী দলীয় নেতা

‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আগামীকাল ২১ ফেব্রুয়ারি রাত ১২:০১ মিনিটে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও তাঁর সঙ্গে অংশ নেবেন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াত। শহীদ মিনারের আনুষ্ঠানিকতা শেষ  ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যাবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।