নকল দূরীকরণের ন্যায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী নির্বাচিত হওয়ার পর গতকাল শুক্রবার প্রথমবার চাঁদপুরের কচুয়ায় উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, নকলমুক্ত দেশ গড়ার যাত্রা কচুয়া থেকে শুরু হয়েছিল। মাদক, সন্ত্রাসমুক্তকরণ যাত্রাও এখান থেকে শুরু করে সারা দেশে ছড়িয়ে দিতে চাই। খালেদা জিয়ার স্মরণে মন্ত্রী বলেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, আমরা পুনর্নির্বাচিত হয়েছি। আজকের এই আনন্দের সময়ে আমি প্রচ-ভাবে ব্যথিত, দেশমাতা খালেদা জিয়া নেই। আমরা আগামীর বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গড়ে তুলব ইনশাআল্লাহ।