সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখার তাগিদ সমাজকল্যাণ মন্ত্রীর

সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে, আইন মেনে কাজ করতে হবে। অপরাধীকে দমন করতে হবে, দলীয় বিবেচনায় ছাড় দেওয়া যাবে না। চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক প্রতিরোধে জিরো টলারেন্সনীতি অনুসরণের নির্দেশনা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শনিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার কর্মকর্তা এবং স্থানীয়দের সঙ্গে উপজেলা অডিটরিয়ামে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা এবং ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু।

উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সমাজসেবা দপ্তরের রংপুর বিভাগীয় পরিচালকের প্রতিনিধি মইনুল ইসলাম, বিরামপুর সার্কেল এএসপি হারেজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক।