কলম্বোর প্রেসাদাসা স্টেডিয়ামে টসের সময়ই নেমেছে বৃষ্টি। টস জিতে ব্যাটং বেছে নেয়া পাকিস্তান তাই ব্যাটিংয়ে নামতে পারেনি। কাভারে ঢেকে দেওয়া হয়েছে পুরো মাঠ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে দুই পেসার নিয়ে নামছে পাকিস্তান। দলটির অধিনায়ক সালমান আগা টসের সময়ই বলেছেন, সেরা খেলাটা খেলতে হবে তাদের, স্পিনাররা রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন, তাঁর দলও তৈরি।
শাহিন আফ্রিদেক এ ম্যাচেও নেয়নি পাকিস্তান। খাজা নাফায়ের জায়গায় আনা হয়েছে অভিজ্ঞ ফখর জামানকে। তাদের একাদশ:সাহিবজাদা ফারহান, সাইম আযুব, সালমান আঘা, বাবর আজম, ফখর জামান, উসমান খান, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, সালমান মির্জা, উসমান তারিক।
নিউজিল্যান্ডে ফিরেছে লকি ফারগুসন। তাদের একাদশ- ফিন অ্যালেন, টিম সেফার্ট, রাচিন রাভিন্দ্রা, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচ স্যান্টনার, জেমস নিসহাম, ম্যাট হেনরি, ইশ সোডি, লকি ফার্গুসন।