পথশিশু ও নিম্নআয়ের মানুষের সঙ্গে এস এম জাহাঙ্গীরের ইফতার

পথশিশু ও নিম্নআয়ের মানুষের সঙ্গে ইফতার ও দোয়ার আয়োজন যোগ দিয়ে তাদের সঙ্গে ইফতার করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর আব্দুল্লাহপুরে যুবদল আয়োজিত এক ইফতার মাহফিলে দোয়ায় অংশ নিয়ে সবার সঙ্গে ইফতার করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, জনগণের সহযোগিতা থাকলে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি প্রস্তুত। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

দোয়া মাহফিলে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার অন্তর্গত উত্তরা পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক মিলন মিয়া। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় দুই হাজার মানুষ এ ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে সম্পন্ন হয়।