শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) প্রশাসন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল, শহীদ স্মরণে কালো ব্যাজ পরিধান, জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন. প্রভাত ফেরি, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের জন্য কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং আলোচনা সভা। শহী দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দীন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মশিউর রহমান খাঁন, টেক্সটাইল ম্যানেজমেন্ট এন্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আহসান হাবীব, টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা, ফ্যাশন ডিজাইন এন্ড এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. লামইয়া জহির এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনকে বুকে ধারণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করলেই এই দেশ সুখী সমৃদ্ধ হবে এবং ভাষা শহীদের আত্মত্যাগ স্বার্থক হবে। অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দীন আরো বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে নতুন সরকার গঠিত হয়েছে। আমাদের নিজ নিজ দায়িত্ব সততা ও স্বচ্ছতার সংগে পালনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে সহযোগীতা করতে হবে। ভিসি মহোদয় ভাষা আন্দোলনে যেসকল শহীদ জীবন উৎসর্গ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং রাষ্ট্রনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপি অনুষ্ঠানের সমাপ্তি হয়।