বিকাশ এজেন্ট কর্মীকে ফাঁকা গুলি ছুঁড়ে প্রায় ৩ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় রবিবার দুপুরে   রনি নামে এক বিকাশ এজেন্ট কর্মীকে ফাঁকা গুলি ছুঁড়ে কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রনি নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে।

তিনি জানান, বাসা থেকে অফিসে যাবার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় আসা মাত্র দুইজন দুর্বৃত্ত তার পথরোধ করে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তের করছে। জড়িতদের সনাক্ত ও গ্রেফতার জন্য অভিযান চলছে। বিস্তারিত পরে বলা যাবে।