শিশু গৃহকর্মীকে নির্যাতন, চিকিৎসক গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা ও নির্যাতনের অভিযোগে জাহিদুল ইসলাম (৩৪) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরেক নির্যাতনকারী জাহিদুলের স্ত্রী কৌশলে পালিয়ে গেছেন।

গতকাল রবিবার দুপুরে আশুলিয়া থানার স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত শনিবার রাতে সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা আশিক ভিলা থেকে ওই চিকিৎসকে আটক করে পুলিশ।

নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীর নাম সামিয়া আক্তার। সে পাবনা জেলার আমিন থানার সিন্দুরীয়া গ্রামের রজব আলীর মেয়ে। সে সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় ডা. জাহিদুল ইসলামের বাড়িতে ১১ মাস ধরে গৃহকর্মীর কাজ করত।

অন্যদিকে গ্রেপ্তারকৃত চিকিৎসকের নাম জাহিদুল ইসলাম (৩৪)। তিনি সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মকত ছিলেন।