কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা

গাজীপুরের কালীগঞ্জে ১৫ বছরের একটি কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে সৌরভ দাসকে আসামি করে কালিগঞ্জ থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, স্কুলপড়ুয়া ওই কিশোরী ২১ ফেব্রুয়ারি কালীগঞ্জে নানীর বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যা ৬টার দিকে প্রেমিক সৌরভ দাস তাহার সাথে দেখা করতে বললে সরল বিশ্বাসে দেখা করিতে যায় সে। প্রেমিক সৌরভ দাস ঘুরতে যাবে বলে মোটরসাইকেল করে কালীগঞ্জ তুমুলিয়া ইউনিয়নে কাজী নুরু মিলেটারির জমির ঝোপঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এতে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রবিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার পর থানায় মামলা করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ভুক্তভোগীর নানি থানায় মামলা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।