সড়কের পাশে পড়ে ছিল যুবকের বিভৎস মরদেহ

মাদারীপুরে সড়কের পাশ থেকে বিভৎস অবস্থায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার দক্ষিণ দুধখালী এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে ওই এলাকার সড়কের পাশে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময়ে যুবককে হত্যা করে মুখমন্ডল থেতলে দিয়ে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।