দীপু দাস হত্যা

মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনায় মো. বাবলু মিয়া (২৪) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত রবিবার রাত ১১টার দিকে ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়ার মো. সাইফুল ইসলামের ছেলে। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে বাবলু মিয়ার সংশ্লিষ্টতার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে কারখানার গেটে লোক জড়ো করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন। প্রথমে তিনি সেøাগানের মাধ্যমে জনতাকে উত্তেজিত করে কারখানার গেটে সমবেত করেন। পরে দীপু চন্দ্র দাসকে গেটের সামনে মারধর এবং তার মরদেহ মহাসড়কে নিয়ে যাওয়ার ঘটনায় সক্রিয়ভাবে সহযোগিতা করেন। উত্তেজিত জনতার মাধ্যমে নির্যাতনের ক্ষেত্রেও তার ভূমিকা ছিল বলে জানায় পুলিশ।